SHAKTI FOUNDATION JOB CIRCULAR 2026
শক্তি ফাউন্ডেশনে ১২৩০ জনের বড় নিয়োগ, স্নাতক পাসে আবেদনের সুযোগ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারী সংস্থা শক্তি ফাউন্ডেশন। ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন’ দুটি প্রোগ্রামের আওতায় মোট ১ হাজার ২৩০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৭ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন
পদের সংখ্যা: ৩ পদে ১২৩০ জন
পদের বিবরণ:

চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন করেছেন কি
কর্মক্ষেত্র:
ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী) জেলাসমূহ।
কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা:
১. মাইক্রোফাইন্যান্স অফিসার ও জুনিয়র অ্যাকাউন্টেন্ট নং পদের ক্ষেত্রে নির্দিষ্ট জেলাসমূহে কর্মরতদের জন্য ১,৫০০ টাকা করে ‘স্ট্রাটেজিক রিজিওনাল এলাউন্স’ প্রদান করা হবে।
২. সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০-২,৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী)।
৩. নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়।
৪. বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব বোনাস সুবিধা।
৫. স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা।
৬. কর্মকালীন অবস্থায় দুর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের ১০০% পর্যন্ত সহায়তা প্রদান।
৭. দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপুরণের সমপরিমাণ এককালীন সহায়তা প্রদান।
৮. কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান
৯. নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস স্ব-বেতনে ও ৬ মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিনের সুবিধা।
১০. কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।