SHAKTI FOUNDATION JOB CIRCULAR 2026
অভিজ্ঞতা ছাড়াই ৩১ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, স্নাতকেই আবেদন
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস)’ পদে জনবল নেবে ব্যাংকটির রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস)
বিভাগ: রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন করেছেন কি
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন চিকিৎসা সুবিধা, ছুটির সুবিধা এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।